প্রতিটি বাংলাদেশী মানুষেরই এই “ডিজিটাল গণস্বাক্ষর” কর্মসূচীতে অংশগ্রহণ করা উচিৎ, কারণ এটি এমন একটি উদ্দ্যোগ যা দেশে এবং প্রবাসে সকল বাংলাদেশী নাগরিকের স্বার্থ সংশ্লিষ্ট অধিকারের কথা বলে।
আমাদের দাবীগুলো –
১। একজন বৈধ বাংলাদেশী পাসপোর্ট ধারী অবশ্যই জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার রাখে।
২। ভোট প্রদানকারী একজন দ্বৈত নাগরিক আবশ্যই প্রার্থী হওয়ারও সুযোগ রাখে।
৩। রেমিটেন্স যোদ্ধা এবং বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের পরিবার অবশ্যই বিশেষভাবে নিবেদিত একটি হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা পাওয়ার নিশ্চয়তা রাখে।
উপরোক্ত তিনটি দাবীই হলো এই আন্দোলনের মূল লক্ষ্য।
তাছাড়া প্রবাসী বাংলাদেশিদের (NRBs) জন্য একটি সমন্বিত বৈশ্বিক প্ল্যাটফর্ম তৈরি করা, যা একটি শক্তিশালী, সম্মিলিত কণ্ঠস্বরের মাধ্যমে সমান অধিকার, সুযোগ এবং স্বীকৃতি তুলে ধরে।
এছাড়া এই আন্দোলনের মাধ্যমে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রবাসীদের শুধু তাদের অবদানের জন্যই স্বীকৃতি দেওয়া হয় না, বরং সাধারণ নাগরিকদের মতো একই অধিকার, দায়িত্ব, প্রতিনিধিত্ব এবং সম্মান দিয়ে তাদের ক্ষমতায়নও করা হয়।
© Copyright NRB Lives 2025