আমাদের সম্পর্কে

প্রবাসীদের তিনটি দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বব্যাপী লাখো বাংলাদেশী মানুষের ডিজিটাল স্বাক্ষর গ্রহণ

আমরা এমন একটি বৈশ্বিক পেশাজীবী সম্প্রদায়, যাহারা মূলত বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস ও কাজ করেছেন। আমাদের প্রতিটি সদস্য তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, দেশ বিদেশে বছরের পর বছর কাজের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করেছেন।

  • প্রথম প্রজন্মের প্রবাসী বাংলাদেশী হিসেবে আমাদের একটি অভিন্ন লক্ষ্য রয়েছে যাহা হলো দেশে ও প্রবাসে উভয় জায়গায় বাংলাদেশীদের উন্নয়ন ও সমাজকল্যাণে অবদান রাখা। প্রবাসীদের একটি Welfare Trust এর মাধ্যমে আমরা মাতৃভূমির সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি করতে চাই যা হবে সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং সামাজিক প্রভাব সৃষ্টির মাধ্যমে।
  • এটি একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম বাংলাদেশ বা বিদেশে অবস্থানরত যে কেউ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা “NRB Lives Matter” আন্দোলনটি শুরু করেছি যেখানে বাংলাদেশের ও প্রবাসের সামাজিক নেতা, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, পেশাজীবী, ইতিহাসবিদ ও বুদ্ধিজীবীরা একসাথে কাজ করছেন।
  • আমাদের মূল লক্ষ্য হলো প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও সমঅধিকার ভিত্তিক সমাজ গড়ে তোলা।

আমাদের দাবীগুলো

১. বৈধ পাসপোর্টের অনুকূলে স্বয়ংক্রিয় NID প্রদান ।
২. ⁠দ্বৈত নাগরিকের প্রার্থীতার ক্ষেত্রে বৈষম্য দূর করা ।
৩. ⁠CMH এর আদলে প্রবাসী এবং তাদের পরিবারের জন্য একটি নিবেদিত হাসপাতাল নির্মাণ করা ।
প্রবাসীদের এই তিনটি প্রানের দাবী বাস্তবায়নে আপনার সুদৃষ্টি কামনা করছি।

NRB Lives Matter Banner